West Bengal

3 years ago

South 24 Parganas : অচৈতন্য করে সতীর্থকে ধর্ষণের অভিযোগ তৃণমূল নেতা-প্রাক্তন ফুটবলারের বিরুদ্ধে

Trinamool leader-former footballer accused
Trinamool leader-former footballer accused

 

উত্তর ২৪ পরগণা, ১৮ ফেব্রুয়ারি  : বিবাহিত পরিচয় গোপন করে তৃণমূলের এক মহিলা কর্মীর সঙ্গে সম্পর্ক তৈরির পর একাধিকবার ধর্ষণের অভিযোগকে ঘিরে আলোড়ণ তৈরি হয়েছে। পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই মহিলা তৃণমূল কর্মী। যাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনিও একজন তৃণমূল নেতা তথা প্রাক্তন ফুটবলার বলে জানা গিয়েছে।

শুক্রবার রাতেই আইনজীবীকে সঙ্গে নিয়ে রাজারহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা। তাঁর দাবি, প্রথমটায় বুঝতে না পারলেও অবশেষে তিনি বুঝতে পারেন যে তিনি প্রতারিত হয়েছেন। তারপরই লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।

মহিলা তৃণমূল কর্মীর দাবি, তিনি জানতেন না ওই নেতার বৈবাহিক সম্পর্ক রয়েছে। পরে জানতে পারেন। সব তথ্য প্রমাণ থানায় জমা দিয়েছেন বলেও জানিয়েছেন ওই মহিলা। ধর্ষণের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা। তাঁর দাবি, বিধানসভা নির্বাচন সহ সব ভোটে যেহেতু দলের হয়ে কাজ করেন তিনি, এলাকায় মানুষের পাশে থাকেন, তাই তাঁর বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র করা হচ্ছে। তাঁর দাবি, ওই মহিলাকে অফিসে ঢুকতে দিতেন না তিনি। তারপরই অভিযোগ তুলতে শুরু করেছেন ওই মহিলা। এতদিন পরই বা অভিযোগ করলেন কেন? তা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিযুক্ত ব্যক্তি।


You might also like!