West Bengal

3 years ago

Murder incident at Sonarpur : খুন করে মৃতদেহ পুঁতে দিয়ে পালালো দুষ্কৃতীরা, চাঞ্চল্য সোনারপুরে

(feature image) Sonarpur Murder
(feature image) Sonarpur Murder

 

সোনারপুর, ২৯ এপ্রিল : মাঠের মধ্যে গর্ত খুঁড়ে এক ব্যক্তির দেহের খানিকটা অংশ পুঁতে দিয়ে পালালো একদল দুষ্কৃতী। শুক্রবার রাতের এই যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল দক্ষিন ২৪ পরগনার সোনারপুরের বিদ্যাধরপুর এলাকায়। শনিবার সকালে ফাঁকা জমি থেকে উদ্ধার করা হয় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ। স্থানীয় বাসিন্দারা সকালে মাঠে গরু বাঁধতে এসে দেখতে পান সেই আধপোঁতা দেহটি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খবর দেওয়া হয় সোনারপুর থানার পুলিশকে। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করেছে। দেহ আজই ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

পুলিশ সুত্রে খবর, দেহে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন আছে ঐ মৃত ব্যক্তির শরীরে। মাথার অংশ গর্ত থেকে তুলে দেখা যায় গলার নলিকাটা ও মাথার পিছন দিকটা থেতলানো। পুলিশের প্রাথমিক অনুমান খুন করা হয়েছে ঐ ব্যক্তিকে। খুন করে বাইরে থেকে দেহ এনে এখানে ফেলে যাওয়া হয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি নিহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। এই ঘটনায় কে বা কারা জড়িত সে বিষয়েও শুরু হয়েছে তদন্ত।

You might also like!