West Bengal

2 years ago

Weather Update Today: আগামী ৫ দিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

Alipur Weather Office (Symbolic Picture)
Alipur Weather Office (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  অস্বস্তিজনিত গরমের হাত থেকে মুক্তির উপায় এখনই নয়। তবে আগামী ৫ দিনই রাজ্যের বিভিন্ন জেলাগুলিতে বৃষ্টিপাতের পূর্বাভাস আবহাওয়া দপ্তরের তরফে। 

তবে সেই সঙ্গে গরমজনিত অস্বস্তিও বজায় থাকবে প্রায় সর্বত্র। সোমবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। একই পূর্বাভাস রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতেও। পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে ঝড়বৃষ্টির পাশাপাশি থাকছে তাপপ্রবাহের সতর্কতাও।

You might also like!