Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

West Bengal

2 years ago

Malda:হরিশ্চন্দ্রপুর রেলস্টেশনে উল্টে গেল মালগাড়ির বগি

The goods carriage overturned at Harishchandrapur railway station
The goods carriage overturned at Harishchandrapur railway station

 

হরিশ্চন্দ্রপুর, ৬ নভেম্বর : মালদার হরিশ্চন্দ্রপুর রেলস্টেশনে মালগাড়ির বগি উল্টে দুর্ঘটনা ঘটল। সোমবার দুপুরে এই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। এই মুহূর্তে উলটে যাওয়া বগি সরিয়ে লাইন মেরামতের কাজ চলছে।

রেল সূত্রে জানা গিয়েছে, সোমবার বেলা সাড়ে ১২টা নাগাদ পাকুর থেকে কাটিহারগামী পাথরবোঝাই একটি মালগাড়ি হরিশ্চন্দ্রপুর স্টেশনের কাছে আপ লাইনে ট্র্যাক পরিবর্তন করতে গিয়ে লাইনচ্যুত হয়ে যায়। উলটে যায় মালগাড়ির একটি বগি। ঘটনায় শোরগোল শুরু হয় স্টেশন চত্বরে। খবর পেয়ে ঘটনাস্থলে যান রেলের আধিকারিক এবং রেল পুলিশ। দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট জানা যায়নি।


You might also like!