West Bengal

3 years ago

West Bengal : তৃণমূল নেতার বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ ভাঙরে

Rape Alligation
Rape Alligation

 

ভাঙর, ২৬ ফেব্রুয়ারি  : এবার ভাঙড়ের এক তৃণমূল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। প্রভাবশালী তৃণমূল নেতা দীননাথ নস্করের বিরুদ্ধে অভিযোগ এক মহিলার। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করে বলে ভাঙড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ঐ মহিলা। বর্তমানে বিয়ের কথা বললে প্রাণে মেরে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে জানান ঐ মহিলা। শনিবার ভাঙড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তের বিরুদ্ধে ৩৭৬, ৪১৭, ৫০৬ ধারায় কেস রজু হয়েছে। ৩৭৬ ধারায় ধর্ষণ, ৪১৭ ধারায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ, ৫০৬ ধারায় প্রানে মেরে দেওয়ার হুমকি দেওয়ার কেস রুজু হয়েছে।


পুলিশ ও স্থানীয় সূত্রে খবর কর্মসূত্রে দীর্ঘদিন ধরে ভাঙড়ে থাকেন এক মহিলা। কাজের সূত্রেই দীননাথের সঙ্গে পরিচয় হয় ঐ মহিলার। তারপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন হোটেল, রেস্তোরায় নিয়ে গিয়ে জোর করে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। বর্তমানে বিয়ের কথা বললে মেরে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলে জানান ঐ মহিলা। ঘটনা প্রসঙ্গে অভিযুক্ত দীননাথ নস্করের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোন প্রতিক্রিয়া দিতে চায়নি। যদিও ফোনে তিনি জানান এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। রাজনৈতিক প্রতিহিংসা করার জন্য এসব করা হচ্ছে।

You might also like!