West Bengal

3 years ago

Cyclone Mocha : ৬ মে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা, পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে

Possibility of Cyclone formation in Southeast Bay of Bengal
Possibility of Cyclone formation in Southeast Bay of Bengal

 

কলকাতা, ৪ মে : আগামী ৬ মে (শনিবার) দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ৭ মে সেই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই নিম্নচাপ ৮ মে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তার পরে ৯ মে শক্তি বাড়িয়ে মধ্য বঙ্গোপসাগরে সাইক্লোনে পরিণত হতে পারে এটি।

যদিও শেষ পর্যন্ত কোথায় সেই ঘূর্ণিঝড় (পশ্চিম এশিয়ার দেশ ইয়েমেন যার নাম দিতে পারে ‘মোকা’) ভূখণ্ডে আছড়ে পড়বে তা জানায়নি আলিপুর আবহাওয়া দফতর। শেষ পর্যন্ত কোথায় ল্যান্ডফল হবে বা তা কতটা শক্তিশালী হবে, তার দিকে নজর রাখছে আবহাওয়া দফতর। আপাতত সেদিকেই নজর রাখছেন আবহবিদরা।


You might also like!