West Bengal

3 years ago

Murshidabad : উত্তপ্ত সাগরদিঘি !কংগ্রেস নেতাকে গ্রেফতারের প্রতিবাদে থানা ঘেরাও বাম-কংগ্রেসের

Political Row heightens over arrest of a congress leader
Political Row heightens over arrest of a congress leader

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শুক্রবার গভীর রাতে মুর্শিদাবাদের সাগরদিঘির যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি সহিদুল রহমানকে আচমকা তাঁর বাড়ি থেকে তুলে নিয়ে যায় পুলিশ। প্রথমে তাঁকে আটক করা হয়েছে বলে জানানো হয়, কিন্তু কী অভিযোগে তাকে গ্রেফতার করা হয় তা জানায়নি পুলিশ।  

এই গ্রেফতারির প্রতিবাদে শনিবার সকাল থেকেই থানা ঘেরাও করে রেখেছেন বাম-কংগ্রেস কর্মীরা।কর্মসূচিতে যোগ দিয়েছেন বাম-কংগ্রেস জোট প্রার্থী বাইরন বিশ্বাস। কংগ্রেস সূত্রে খবর, দুপুরেই ঘটনাস্থলে আসতে পারেন সাংসদ অধীর চৌধুরী। 

বাইরন বিশ্বাসের বক্তব্য,উপনির্বাচনের আগে বাম-কংগ্রেস কর্মীদের ভয় দেখাতেই পুলিশ এই পদক্ষেপ করেছে। শাসকদলের নির্দেশে কাজ করছে পুলিশ।এ প্রসঙ্গে তিনি আরো  বলেন, ‘‘তৃণমূল ভয় পেয়েছে। তারা বুঝতে পেরেছে যে বাম কংগ্রেসের জয় এখন সময়ের অপেক্ষা। তাই নোংরা চক্রান্ত করে পুলিশ দিয়ে ভোটে জিততে চাইছে। কিন্তু আমরা তা হতে দেব না।’’

You might also like!