Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

West Bengal

2 years ago

Tathagata Roy:জাতিবিদ্বেষ নিয়ে নোবেলজয়ী বিনায়ককে বক্রোক্তি তথাগত রায়ের

Tathagata Roy
Tathagata Roy

 

কলকাতা, ১৭ নভেম্বর  : জাতিবিদ্বেষ নিয়ে নোবেলজয়ী বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের একটি লেখার বক্রোক্তি করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

শুক্রবার তিনি তাঁর এক্স হ্যাণ্ডেলে একটি বহুল প্রচারিত বাংলা দৈনিকের উল্লেখ করে লিখেছেন,“আজকের উত্তর-সম্পাদকীয়তে জনৈক বিনায়ক বন্দ্যোপাধ্যায় বিলাপ করেছেন, প্যালেস্টিনিয়ানদের, ইহুদিদের, ইউক্রেনিয়ানদের, আমেরিকার আদিম অধিবাসীদের দুঃখে। শুধু বাদ থেকে গেছে পূর্ববাংলার হিন্দুরা। “দেখা হয় নাই চক্ষু মেলিয়া…একটি ধানের শীষের উপরে একটি শিশিরবিন্দু”। প্রসঙ্গত বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে তথাগতবাবু বরাবরই প্রবলভাবে সরব। এ নিয়ে তাঁর লেখা একটি বাংলা বই ও তার ইংরেজি সংস্করণ পাঠকমহলে সমাদর পেয়েছে।


You might also like!