
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সম্পূর্ণ দৃষ্টিহীন বা সামান্য দৃষ্টি আছে এমন মানুষেরা সাধারণত এক ধরনের কালো চশমা পারেন। তবে যাদের আর্থিক স্বচছন্দ আছে,তারা সেন্সর লাগানো কলো চশমা পারেন - যার ন্যূনতম দাম ৪০০০ টাকা। ঠিক সেইরকম একটি চশমা বানিয়ে ফেললো অর্ক - যার দাম মাত্র ২০০ টাকা। এক মিটার দূরত্বের মধ্যে কোনও কিছু থাকলেই জানিয়ে দেবে সেন্সর। আরও কাছে গেলে মাইক্রো স্পিকার থেকে বেজে উঠবে সতর্কতামূলক শব্দ। একটি সেন্সর, একটি মাইক্রো স্পিকার, ব্যাটারি— সব মিলিয়ে একটি স্মার্ট সানগ্লাস। ক্ষীণ দৃষ্টি ও দৃষ্টিহীন মানুষদের জন্য বিশেষ ধরনের চশমা তৈরি করে তাক লাগিয়ে দিলেন নদিয়ার কলেজ পড়ুয়া অর্ক বিশ্বাস। নদিয়ার মাজদিয়া সুধীররঞ্জন লাহিড়ী কলেজের ফাইনাল বর্ষের এই পড়ুয়া। দাম আর একটু বাড়িয়ে ‘সেন্সিং রেঞ্জ’ ১০ ফুট এবং ‘ভয়েস কমান্ডিং সিস্টেম’ যুক্ত করা হলে বহুমূল্য স্মার্টগ্লাসকেও তাঁর চশমা টেক্কা দিতে পারে বলে জানিয়েছেন অর্ক। অর্কের এই কাজ যদি বাজারে নিয়ে যাওয়া যায়, তাহলে উপকৃত হবে বহুলোক।
কলেজে পড়ার সময় একাধিক দৃষ্টিহীন প্রতিষ্ঠানে আর্ককে যেতে হতো। সেখান থেকেই তার মাথায় এই চশমা বানানোর ভাবনা আসে। তাঁর কথায়, ‘‘দৃষ্টিহীনদের কালো চশমা পরিয়ে দেওয়া হয়। কিন্তু আদৌ কি সেটা তাঁদের কোনও কাজে লাগে? তাই ভাবলাম, ওঁদের জন্য যদি কোনও চশমা তৈরি করা যায়। চশমার প্রোটোটাইপ তৈরি করে ফেলেছি। পরীক্ষাও সফল হয়েছে। এক-দু’সপ্তাহের মধ্যেই বিক্রয়যোগ্য চশমা তৈরি হয়ে যাবে।’’ এবার হয়তো ওই চশমাই গরিব দৃষ্টিহীন বা সামান্য দৃষ্টিশক্তি আছে এমন লোকদের খুব উপকারে আসবে।
মাত্র ২০০ টাকায় কি করে এই চশমা বানালো অর্ক? উত্তরে অর্ক বলে, স্থানীয় মাজদিয়া বাজার থেকে একটি বিশেষ সেন্সর খুঁজে পান তিনি, যার দাম মাত্র ৫৫ টাকা। তার সঙ্গে ১০ টাকার মাইক্রো স্পিকার, ১৫ টাকার ব্যাটারি, ২৫ টাকার চার্জিং ডিভাইস ও অন্যান্য জিনিস মিলিয়ে ১৫ টাকা লাগে। আর সানগ্লাসের দাম ৮০ টাকা। এই সব সামগ্রী দিয়েই তৈরি হয়েছে ওই স্মার্ট চশমা। অর্কের দাবি একবার ব্যাটারি চার্জ দিলে অন্তত ৬ ঘন্টা চার্জ থাকবে। খুব ছোট্ট পরিসরে অর্কের এই আবিষ্কার হয়তো একসময় বিশেষ স্বীকৃতি পাবে।
