Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

West Bengal

2 years ago

Mahua Moitra Mamata Banerjee: 'মহুয়াকে বের করে দিতে চাইছে ওরা', তৃণমূলের সভা থেকে বিজেপিকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের

(Left) Mahua Maitra. Mamata Banerjee (right)
(Left) Mahua Maitra. Mamata Banerjee (right)

 

কলকাতা, ২৩ নভেম্বর  : এবার সরাসরি তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রের হয়ে সুর চড়ালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলীয় সভায় মঙ্গলবার উপস্থিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, মহুয়ার সাংসদ পদ বাতিল করার পরিকল্পনা রয়েছে বিজেপির।

টাকা নিয়ে প্রশ্ন করার অভিযোগ উঠেছে মহুয়া মৈত্রের বিরুদ্ধে। সেই অভিযোগের তদন্তে তৃণমূল কংগ্রেস সাংসদকে হাজির হতে হয়েছিল লোকসভার এথিক্স কমিটির সামনে। যদিও ওই বৈঠক থেকে একপ্রকার রেগে বেরিয়ে এসেছিলেন মহুয়া। তার কয়েকদিন পর একটি রিপোর্ট পেশ করে এথিক্স কমিটি। সেখানে মহুয়ার সাংসদ পদ খারিজ করার সুপারিশ করা হয়।

নেতাজি ইন্ডোরের সভামঞ্চ থেকে দলনেত্রী বলেন, "মহুয়াকে লোকসভা থেকে বাদ দেওয়ার পরিকল্পনা ওদের (বিজেপির)। এর ফলে নির্বাচনের আগে ওকে আরও জনপ্রিয় করে তুলবে। ও যেটা সংসদের ভিতরে বলবে এখন বাইরে বলবে।"

You might also like!