Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

West Bengal

2 years ago

Mamata Banerjee:তামিলনাডুর দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা মমতা বন্দ্যোপাধ্যায়ের

Mamata Banerjee
Mamata Banerjee

 

কলকাতা, ৬ ডিসেম্বর  : তামিলনাডুর দুর্যোগে ক্ষতিগ্রস্তদের স্বান্ত্বনা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “তামিলনাড়ুর দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য আমার হৃদয় ভারাক্রান্ত। সেখানে ঘূর্ণিঝড় মিগজাউম ১৬ জন মানুষের প্রাণ নিয়েছে। এ ছাড়াও অনেক ক্ষতি করেছে। আমার ভ্রাতৃসম মুখ্যমন্ত্রী এম কে স্টালিন দুর্যোগ ব্যবস্থাপনায় বীরত্বের সাথে নেতৃত্ব দিচ্ছেন। আমি তাঁকে এবং চেন্নাই এবং তামিলনাড়ুর দুস্থ মানুষের প্রতি আমার সংহতি ও সমর্থন প্রকাশ করছি। অন্ধ্রপ্রদেশেও ক্ষতিগ্রস্তদের প্রতি সমর্থন ও সংহতি জানাই।”

প্রসঙ্গত, তামিলনাডু, অন্ধ্রপ্রদেশ, পুদুচেরিতে ধ্বংসলীলা চালিয়ে এখন অনেকটাই দুর্বল মিগজাউম। ঘূর্ণিঝড়ের প্রভাবে অঝোরধারায় বৃষ্টি হয়েছে চেন্নাইতে। শহর চলে গিয়েছিল জলের তলায়। এখনও সেই জল পুরোপুরি না নামলেও পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে।বৃষ্টিপাত হচ্ছে এখনও। সোমবার থেকে বৃষ্টির তীব্রতা একটু একটু করে কমেছে। ঝড়ে কার্যত থেমে গিয়েছিল জীবনযাপন। একের পর এক মৃত্যুো হয়েছে এই প্রাকৃতিক বিপর্যয় জনিত কারণে। মঙ্গলবার, বৃহত্তর চেন্নাই পুলিশ জানায়, শহরে ঘূর্ণিঝড়ের কারণে বিভিন্ন ঘটনায় ১৭ জন ব্যক্তি প্রাণ হারিয়েছে। আই এম ডি জানিয়েছে, ঘূর্ণিঝড়ের অবশিষ্ট অংশ নিম্নচাপ হয়ে অন্ধ্রপ্রদেশ ওড়িশা উপকূলে অবস্থান করছে।

You might also like!