
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ হঠাৎই বিধ্বংসী আগুন কলকাতা থেকে খড়গপুরগামী বাসে। এই ঘটনার প্রেক্ষিতে ব্যাপক চাঞ্চল্য ছড়াল খড়গপুর লোকাল থানার অন্তর্গত মাদপুর এলাকায়। শুক্রবার কলকাতা থেকে খড়গপুর যাচ্ছিল বাসটি। খড়গপুর লোকাল থানার অন্তর্গত মাদপুর এলাকায় পৌঁছতেই আগুন ধরে যায় বাসটিতে। দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকাজুড়ে। তড়িঘড়ি খবর যায় দমকলে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয় দমকলের একটি ইঞ্জিন। তবে কী ভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল, তা এখনও স্পষ্টভাবে জানা যাচ্ছে না। পাশাপাশি অগ্নিকাণ্ডের জেরে কোনও হতাহতের ঘটনা ঘটেছে কি না, সেই বিষয়েও কোনও খবর পাওয়া যায়নি।
