West Bengal

3 years ago

ISC first Sambit Mukherjee : সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চায় আইএসসি-তে প্রথম হওয়া সম্বিত

Sambit Mukherjee ISC Topper  (File Picture)
Sambit Mukherjee ISC Topper (File Picture)

 

বর্ধমানঃ রবিবার প্রকাশিত হয়েছে সিআইএসসিই বোর্ডের আইসিএসই (দশম)–এর পরীক্ষার ফলাফল । এবছর আইএসসি বোর্ড পরীক্ষায় প্রথম হয়েছে পূর্ব বর্ধমানের সেন্ট জেভিয়ার্সের ছাত্র সম্বিত মুখোপাধ্যায়। ৯৯.৮ শতাংশ নম্বর পেয়ে দেশে প্রথম হওয়া সম্বিতের লক্ষ্য আইআইটি-তে সুযোগ পাওয়া। ভবিষ্যতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চায় সে।

সম্বিতের বাড়ি বর্ধমান শহরের পার্কাস রোড এলাকায়। বাবা একজন রসায়নবিদ। মা দেবীপুর স্টেশন গার্লস হাই স্কুলের শিক্ষিকা। তৃতীয় শ্রেণি থেকে ক্লাসে প্রথম হওয়া কার্যত অভ্যাসে পরিণত করে ফেলেছিল সম্বিত। আইসিএসই-তে ৯০০র মধ্যে সম্বিতের প্রাপ্ত নম্বর ৮৯২। অঙ্ক, কেমিস্ট্রি, বায়োলজি, কম্পিউটার অ্যাপ্লিকেশনে ১০০এ ১০০ পেয়েছে সে। বাকি বিষয়গুলিতেও প্রাপ্ত নম্বর ৯০এর বেশি। সম্বিত জানিয়েছে, তার পাখির চোখ আইআইটি-তে সুযোগ পাওয়া। ভবিষ্যতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চায় সে। সম্বিতের কথায়, আইএসসি-র এই ফল তাকে সামনের বড় পরীক্ষাগুলিতে আরও ভাল ফল করার ভরসা জুগিয়েছে। আনন্দের মাঝেই আগামী দিনের জন্য মানসিক ভাবে প্রস্তুত হচ্ছে সে।

You might also like!