
শিলিগুড়ি, ২০ ফেব্রুয়ারি : দার্জিলিংয়ের বাদামতাম চা বাগানের কারখানার গ্যারাজে আগুন। রবিবার গভীর রাতে আগুন লাগে। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে, রবিবার গভীর রাতে কারখানার গ্যারাজে আগুন লাগার পর গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায় । এরপর স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরেই প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে। এরপর খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। আগুনে একটি ট্র্যাক্টর, একটি পিকআপ ভ্যান, একটি গাড়ি পুড়ে গিয়েছে। বিপুল টাকার ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ঘটনার তদন্ত চলছে।
