West Bengal

3 years ago

Explosives recovered from passenger bus:গোয়ালপাড়ায় যাত্রীবাহী বাস থেকে উদ্ধার বিপুল পরিমাণের বিস্ফোরক, আটক এক

Explosives seized from passenger bus in Goalpara, one held
Explosives seized from passenger bus in Goalpara, one held

 

গোয়ালপাড়া (অসম), ১৬ এপ্রিল  : নিম্ন অসমের গোয়ালপাড়া জেলার কৃষ্ণাইয়ে যাত্রীবাহী ‘রাজধানী এক্সপ্রেস’ নামের একটি বাস থেকে পুলিশ উদ্ধার করেছে বিপুল পরিমাণের বিস্ফোরক। এর সঙ্গে এক যুবককে আটক করেছে পুলিশ।

ঘটনার সত্যতা স্বীকার করে কৃষ্ণাই থানার পুলিশ অফিসার জানিয়েছেন, নিৰ্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে আজ (রবিবার) এএস ২৫ এসি ৫৪৭৫ নম্বরের ‘রাজধানী এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাসে তালাশি চালিয়ে মোট ১,১৬২টি জিলেটিন স্টিক এবং ৯৯৮টি ডেটোনেটর উদ্ধার করা হয়েছে। এগুলি মেঘালয়ের খাসিপাহাড়ের লুটুমবাড়ি এবং অসমের হাটশিঙিমারি নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল।

পুলিশ অফিসার জানান, বিস্ফোরক পাচারের অভিযোগে বাসের এক যাত্রী মেঘালয়ের পশ্চিম গারোপাহাড়ের রাজাবালার বাসিন্দা জনৈক আব্দুল মালেককে গ্রেফতার করা হয়েছে। জানান, আব্দুল মালেক কোনও সন্ত্ৰাসবাদী সংগঠনের সঙ্গে জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তাছাড়া, বিস্ফোরক পাচারের ঘটনায় পরবর্তী ইনপুট উদ্ধার করতে পুলিশ তদন্ত শুরু করেছে।


You might also like!