Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

West Bengal

2 years ago

Dilip Ghosh:বিরোধীদের 'ইন্ডিয়া' জোটের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুললেন দিলীপ

Dilip Ghosh
Dilip Ghosh

 

কলকাতা, ৪ ডিসেম্বর : রবিবার প্রকাশ হয়েছে চার রাজ্যের ভোটের ফল। রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তীসগড়ে বিপুল জয় এসেছে গেরুয়া শিবিরের। অন্য রাজ্যের এই ফলাফলের প্রভাবে এরাজ্যের বিজেপি কর্মীরা আরও চাঙ্গা হয়ে উঠছেন বলে দাবি বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের। একই সঙ্গে বিরোধীদের ইন্ডিয়া জোটের অস্তিত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

সোমবার থেকে শুরু হয় সংসদের শীতকালীন অধিবেশন। এদিন ভোরে দিল্লি যাওয়ার উদ্দেশ্যে কলকাতা বিমানবন্দরে পৌঁছন মেদিনীপুরের সংসদ। সেখানেই এই কথা বলেন দিলীপবাবু।

কটাক্ষের সুরে বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি বলেন, “জোট কি আদৌ আছে? ইন্ডিয়া কোথায়? পশ্চিমবঙ্গে আছে! সারা ভারতবর্ষে দু’বার তিনবার চা খেয়েছে ওরা। এরপর আর কিছু হয়নি। পরস্পর পরস্পরকে গালাগাল দোষারোপ করতেই ব্যস্ত। এই যে পাঁচটা রাজ্যে নির্বাচন হল ইন্ডিয়া জোট কোথায় রয়েছে? কংগ্রেস একটা জায়গায় টিমটিম করে জ্বলছে। বাকি সব জায়গায় সাফ।”

তার দাবি, “লোকসভা নির্বাচনে কী ফলাফল হবে, চার রাজ্যের ফল তারই পূর্বাভাস। মোদীর ওপর লোকের বিশ্বাস আছেই। বাকি যত জোট হোক সেটা লোকে হিসাবের মধ্যে নিচ্ছে না। লোকে দেখে নিয়েছে মোদী হ্যায় তো মুমকিন হ্যায়। তাই চোখ বন্ধ করে বিজেপির দিকেই ভোট দিচ্ছে।”


You might also like!