Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

West Bengal

2 years ago

Visva Bharati: বিদ্যুৎ-মুক্ত বিশ্বভারতী থেকে সরছে বিতর্কিত ফলক

Viswa Bharati (Fiole Picture)
Viswa Bharati (Fiole Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিশ্বভারতী থেকে সরছে বিতর্কিত ফলক। চাপের মুখে বিতর্কিত ফলক সরানোর নির্দেশ দিল শিক্ষামন্ত্রক। নতুন ফলকে থাকবে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম। যার জন্য ৬ সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে। শিক্ষামন্ত্রকের নির্দেশে বিশ্বভারতীর পড়ুয়া, আবাসিক সকলে। 

বারবার বিভিন্ন ইস্যুতে বিতর্কে জড়িয়েছে বিশ্বভারতী। বিগত কিছুদিন ধরে চর্চায় ফলক। ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতি পাওয়া শান্তিনিকেতনের নামফলকে ছিল না রবীন্দ্রনাথ ঠাকুরের নাম। কিন্তু ছিল প্রধানমন্ত্রী ও উপাচার্যের নাম। তা নিয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষকে বিঁধেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পালটাও দিয়েছিল বিশ্বভারতী। জল গড়িয়েছিল অনেকদূর। অবশেষে ফলক কাণ্ডে ধাক্কা খেল ঐতিহ্যবাহী এই বিশ্ববিদ্যালয়। 

শিক্ষামন্ত্রকের তরফে এবার সাফ জানানো হল, অবিলম্বে সরিয়ে ফেলতে হবে এই ফলক। নতুন ফলকে কী লেখা হবে, তার বয়ানও পাঠানো হয়েছে বলেই খবর। এখানেই শেষ নয়, দ্রুত গতিতে ফলক বদলের জন্য ৬ সদস্যের একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছেন ৬ জন বিভাগীয় প্রধান ও ২ জন ইসি সদস্য। এই ৬ জনের মধ্যেই রয়েছেন উপাচার্যও। বিদ্যুৎ চক্রবর্তীর মেয়াদ শেষের পরই শিক্ষামন্ত্রকের তরফে ফলক সরানোর এই নির্দেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহল মহল। এদিকে শিক্ষামন্ত্রকের নির্দেশে খুশি বিশ্বভারতীর পড়ুয়া, আবাসিক, এলাকার বাসিন্দা ও রাজ্যের শাসকদল।


You might also like!