Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

West Bengal

2 years ago

Car overturned dead 1: হাওড়ায় গাড়ি উল্টে মৃত ১, জখম অন্তত ১১

Car overturns in Howrah, 1 dead, at least 11 injured
Car overturns in Howrah, 1 dead, at least 11 injured

 

হাওড়া, ৭ নভেম্বর: হাওড়ার সলপ এলাকায় জাতীয় সড়কের উপর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল গাড়ি। মঙ্গলবার সাতসকালে দুর্ঘটনাটি ঘটে। ওই গাড়িতে বেশ কয়েক জন পানের ব্যবসায়ী ছিলেন। দুর্ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে। জখম অন্তত ১১ জন।

জানা গেছে, হাওড়ার মেচেদা থেকে পান কিনে এক দল ব্যবসায়ী গাড়িতে করে কলকাতার দিকে আসছিলেন। সেই গাড়ি জাতীয় সড়কের উপর দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। গাড়িটির চাকা ফেটে গিয়েছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তাতে প্রচুর পরিমাণে পান এবং সুপারি ছিল। রাস্তায় সে সব ছড়িয়ে পড়ে। ওই গাড়িতে মোট ১২ জন ছিলেন বলে জানিয়েছে পুলিশ। প্রথমে স্থানীয়েরাই উদ্ধারকাজে হাত লাগান। পরে পুলিশ আসে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আশঙ্কাজনক অবস্থায় তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন।

You might also like!