Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

West Bengal

2 years ago

Suvendu Adhikari : শুভেন্দুর সভা শুরুর আগেই খেজুরিতে তাজা বোমা উদ্ধার

Bomb found in Khejuri
Bomb found in Khejuri

 

খেজুরি, ২ ডিসেম্বর : বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভা শুরুর কয়েক ঘণ্টা আগে খেজুরিতে উদ্ধার হল তাজা বোমা। গোঁসাইচক প্রাথমিক বিদ্যালয়ে শৌচাগার থেকে উদ্ধার হয় বেশ কয়েকটি তাজা বোমা। যা নিয়েই উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। কে বা কারা ওই এলাকা বোমাগুলি রেখে গেল তা নিয়েও রয়েছে ধোঁয়াশা।


প্রলঙ্গত, খেজুরির সভা নিয়ে টানাপোড়েন চলছিল। শেষ পর্যন্ত হাইকোর্ট থেকে সভার অনুমতি পেয়েছে পদ্ম শিবির। এদিন বিকাল ৩টে থেকে খেজুরি ১ ব্লকের কামারদায় সভা ছিল শুভেন্দুর। এরইমধ্যে বোমার দেখা মেলায় আতঙ্কিত গেঁসাই চক প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারাও। বোমা দেখতে পাওয়া পরেই খবর গিয়েছে পুলিশে। খবর পাওয়া মাত্রই এলাকায় ছুটে আসে খেজুরি থানার পুলিশ। তাঁরাই বোমাগুলি উদ্ধার করে নিয়ে যায়। কোথা থেকে বোমাগুলি ওই এলাকায় এল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। স্কুলের লোকজনের পাশাপাশি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এলাকার বাসিন্দাদেরও। একইসঙ্গে শুভেন্দুর সভা শুরুর মুখে তাজা বোমা উদ্ধারের ঘটনায় এলাকার রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানউতোর। শাসক তৃণমূলের দিকে আক্রমণ শানিয়েছে বিজেপি।

You might also like!