West Bengal

3 years ago

Coochbehar : কোচবিহার বিমানবন্দর থেকে বিমান পরিষেবা চালুর আগে চলছে ট্রায়াল রান

Trailrun at Coochbehar Airport
Trailrun at Coochbehar Airport

 

কোচবিহার, ২০ ফেব্রুয়ারি : মঙ্গলবার বিমান পরিষেবা চালু হওয়ার আগে তার ট্রায়াল শুরু হল। ‍রবিবার দুপুর ১টা ১৭ মিনিট নাগাদ ইন্ডিয়া ওয়ান এয়ার কোম্পানির নয় আসনের একটি বিমানকে কোচবিহার বিমান বন্দরে নামতে দেখা যায়। প্রায় আধঘণ্টা বিমানটি বিমানবন্দরে থাকার পর সেটি ফের উড়ে চলে যায়। যদিও বিমানবন্দরের ভেতরে সাংবাদিকদের ঘেঁষতে দেওয়া হয়নি।

যদিও বিশেষ সূত্রে জানা গিয়েছে, বিমানবন্দরে যে ট্রায়াল হয়েছে তাতে বিমানবন্দরে বিমান পরিষেবা চালু করতে কোনও সমস্যা নেই। ফলে আগামী ২১ ফেব্রুয়ারি কলকাতা থেকে কোচবিহারে বিমান পরিষেবা চালু হচ্ছে তা একপ্রকার ধরেই নেওয়া যায়। জানা গিয়েছে, বিমান পরিষেবা চালুর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আনুষ্ঠানিক উদ্বোধন করার সম্ভবনা রয়েছে। অপরদিকে দিল্লি থেকে ভার্চুয়ালি বিমান পরিষেবাটির উদ্বোধন করবেন অ্যাভিয়েন মিনিস্টার জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। কলকাতার দমদম বিমানবন্দর থেকে বিমান পরিষেবাটির চালু হওয়ার সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের উপস্থিত থাকার কথাও একেবারে উড়িয়ে দেওযা যাচ্ছে না। যদিও বিশেষ সূত্রে খবর, ২১ তারিখ বিমান পরিষেবা শুরু হলেও যাত্রীবাহী বিমান পরিষেবা চালু হওয়ার সম্ভবনা রয়েছে ২৩ ফেব্রুয়ারি থেকে।

জানা গিয়েছে, ২১ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৩টা-৪টার দিকে কলকাতা থেকে কোচবিহার বিমানবন্দরে যে বিমান আসবে। সেই বিমানটির ফিরে যাওয়ার সম্ভবনা কম। সে দিন রাতে বিমানটি কোচবিহার বিমানবন্দরে থাকার কথা। পরেরদিন বিমানের পাইলট, কর্মী যারা রয়েছেন মূলত তাদেরই যাওয়ার কথা রয়েছে। ফলে কোচবিহার থেকে যাত্রীবাহী বিমান পরিষেবা ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার সম্ভবনাই বেশি।

You might also like!