West Bengal

3 years ago

Abhishek Banerjee Visit Maldah : মালদহ সফরে বিক্ষোভের মুখে পড়লেন অভিষেক

Trinamool All India General Secretary Abhishek Banerjee (File Picture)
Trinamool All India General Secretary Abhishek Banerjee (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বৃহস্পতিবার মালদহের মোথাবাড়িতে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাবার পথে  ইংরেজবাজার ব্লকের বিনোদপুর অঞ্চলের সাতটারি গ্রামে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় আটকে বিক্ষোভ প্রদর্শন করেন স্থানীয়রা। 

তাঁদের অভিযোগ, বিনোদপুর অঞ্চলের প্রধান, উপপ্রধান আর্থিক তছরুপে জড়িত। ব্লক তৃণমূল সভাপতি প্রতিভা সিংহকে পদ থেকে সরানোর দাবিও করেন গ্রামবাসীরা। গাড়ি ঘিরে চলতে থাকে বিক্ষোভ। বিক্ষোভকারীরা দাবি করেন, তাঁরা অভিষেককে নিজমুখে দুর্নীতির অভিযোগ জানাতে চান। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনার জেরে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনী।

বিক্ষোভে আটকে পড়ার পর গাড়ি থেকে নেমে আসেন অভিষেক। তিনি কথা বলেন বিক্ষোভরত গ্রামবাসীদের সঙ্গে। শোনেন সমস্যা, আপত্তি ও অভিযোগের কথা। সূত্রের খবর, তিনি মৌখিক ভাবে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন বিক্ষোভরতদের।

প্রসঙ্গত, গত ২৪ এপ্রিল থেকে তৃণমূলের ‘নবজোয়ার কর্মসূচি’তে রাজ্য সফরে বেরিয়েছেন অভিষেক। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর হয়ে এ বার তিনি পৌঁছেছেন মালদহে।উল্লেখ্য, এই  জনসংযোগ কর্মসূচীতে যোগ দেবার কথা রয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়েরও।  

You might also like!