
চোপড়া, ১৩ এপ্রিল : ইদের আগে চোপড়ার হাপতিয়াগছ বাজারে কাপড়ের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। বুধবার গভীর রাতে দোকানে আগুন ছড়িয়ে পড়ায় কয়েক লক্ষ টাকার কাপড় পুড়েছে। এলাকাবাসীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। পরবর্তীতে ইসলামপুর থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছোয়।
স্থানীয় বাসিন্দা উপপ্রধান সাকির আহমেদ বলেন, ‘রাতে অগ্নিকাণ্ডে একটি কাপড়ের দোকান ভস্মীভূত হয়েছে। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে পুলিশ। এদিকে, ওই দোকানে কেউ ষড়যন্ত্র করে অগ্নিসংযোগ করিয়েছেন বলে দোকান মালিক ও স্থানীয় ব্যবসায়ীদের ধারণা। ইদের বাজার ধরতে এখন আগেই দোকানে নতুন কাপড় আনা হয়। সম্ভবত ইচ্ছাকৃতভাবে কেউ অগ্নিকাণ্ড ঘটিয়েছে বলে ব্যবসায়ীদের আশঙ্কা। ঘটনার প্রতিবাদে এদিন ব্যবসায়ীরা বাজার বন্ধের ডাক দিয়েছেন।
