Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

kolkata

2 years ago

Mamata Banerjee : নাগরিকত্ব বাতিল হলে ছেড়ে কথা বলা হবে না, কেন্দ্রকে হুঁশিয়ারি মমতার

Mamata Banerjee
Mamata Banerjee

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  কোনও বৈষম্য বরদাস্ত করা হবে না। CAA নিয়ে কেন্দ্রীয় সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে ফের একথা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংবাদসংস্থার খবর, আজ রাতেই জারি করা হতে পারে সংশোধীত নাগরিকত্ব আইন। তার প্রতিবাদে ফের সরব হলেন মমতা। তাঁর সাফ কথা, ভোটের আগে নাগরিকত্ব বাতিল হলে, তা তিনি বরদাস্ত করবেন না।

কেন্দ্রীয় এই সিদ্ধান্তের খবর চাউর হতেই তৎপরতা শুরু হয় রাজনীতি মহল। নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, হাতে কাগজ পেলে তিনি বিস্তারিত জানাতে পারবেন। কিন্তু কেউ নাগরিকত্ব হারালে, তিনি চুপ করে থাকবেন না।

পাশাপাশি মুখ্যমন্ত্রীর প্রশ্ন, কেন এই আইন চালু করতে চার বছর অপেক্ষা করতে হল, কেন লোকসভা নির্বাচনের আগেই তা নিয়ে ফের ভাবতে হল কেন্দ্রকে ? কেন্দ্রের এই সিদ্ধান্তকে ভোটের প্রলোভন বলেই জানান মুখ্যমন্ত্রী। কারণ, তাঁর অভিযোগ ভোটে আগে দেশে অশান্তি তৈরি করতে চাইছে বিজেপি।


You might also like!