
কলকাতা, ৮ অক্টোবর: বৃষ্টির দুর্যোগ কেটেছে, আর বৃষ্টির দুর্যোগ কাটতেই শুরু হয়েছে গরমের দাপট। তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী তিলোত্তমায়, পারদ চড়ছে দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই। রবিবাসরীয় সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৫ ছিল ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। এই মুহূর্তের দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির ভ্রূকুটি নেই। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, ৯ থেকে ১১ অক্টোবর সময়কালে দক্ষিণবঙ্গে কমের দিকেই থাকবে বৃষ্টিপাত। মহানগরীতেও সেভাবে হবে না বৃষ্টিপাত।
উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে। সোমবারের পর আরও উন্নতি হতে পারে আবহাওয়ার।
