kolkata

2 years ago

Vegetable prices are on the rise:সবজির দাম ঊর্ধ্বমুখী! অবশেষে নামল টাস্ক ফোর্স, সল্টলেকের বাজারে অভিযান

Vegetable prices are upward! Finally the task force landed, raiding the Salt Lake market
Vegetable prices are upward! Finally the task force landed, raiding the Salt Lake market

 

কলকাতা, ৩ জুলাই : কলকাতা-সহ গোটা রাজ্যজুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সবজির দাম। আকাশছোঁয়া টোম্যাটো, লঙ্কার দাম। গ্রীষ্মের তাপপ্রবাহ কমলেও বাজারে ঊর্ধ্বমুখী আনাজপাতির দাম, মধ্যবিত্তের নাগালের বাইরে বিভিন্ন শাকসবজি। এই অবস্থায় অবশেষে নামল রাজ্যের টাস্ক ফোর্স। সোমবার সকালে সল্টলেকের বাজারে অভিযান চালায় টাস্ক ফোর্স।

লাগাতার মূল্যবৃদ্ধির জেরে সাধারণ মানুষের এমনিতেই যখন নাভিশ্বাস উঠছে, তখন খাবারের পাতেও ছ্যাঁকা। উচ্ছে, বেগুন, পটল, ঝিঙে, সমস্ত সবজির দামই ঊর্ধ্বমুখী। সবজি কিনতে গিয়ে পকেট খালি হয়ে যাওয়ার জোগাড়, তবু বাজারের থলি ভরছে না। সবজির এই দাম কোথায় গিয়ে ঠেকবে, ভেবে থই পাচ্ছেন না নিম্নবিত্ত ও সাধারণ মধ্যবিত্তরা। শুধু সবজি নয়, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও বাড়ছে ক্রমাগত। এই পরিস্থিতিতে নিত্যপ্রয়োজনীয় সবজির দাম লাফিয়ে লাফিয়ে বাড়ায় মাথায় হাত ক্রেতাদের। আদা, লঙ্কা, টমেটো থেকে আলু কীসের দাম বাড়েনি। প্রায় মাত্রাছাড়া দাম সর্বত্র!

মূল্যবৃদ্ধিতে রাশ টানতে এবার অভিযানে নামল টাস্ক ফোর্স। সোমবার সকালে সল্টলেকের বি ডি মার্কেটে হানা দেয় টাস্ক ফোর্স। টাস্ক ফোর্সের প্রধান রবীন্দ্রনাথ কোলে-সহ সরকারি অফিসাররা বাজার ঘুরে দেখেন। শোনেন ক্রেতাদের মনের কথা। এই মূল্যবৃদ্ধির জন্য বৃষ্টিকেই মূলত দায়ী করা হচ্ছে। রবীন্দ্রনাথবাবু নিজেও সেই কথা মেনে নিয়েছেন।


You might also like!