Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

kolkata

2 years ago

BJP Candidate: চাকরিহারা শিক্ষকরাও নামল অভিজিতের বিরুদ্ধে প্রচারে! বিলি করছে পোস্টার লিফলেট

Abhijit Gangopadhay (File Picture)
Abhijit Gangopadhay (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ চাকরিপ্রার্থীদের পাশাপাশি এবার বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হলেন তাঁর বিচারে চাকরি যাওয়া প্রাথমিক শিক্ষকরাও। গত বছর অভিজিতের রায়ে চাকরি যায় ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের। এবার তিনি বিচারপতির আসন ছেড়ে বিজেপিতে যোগ দিতেই সরব হয়েছেন চাকরিহারারা।

ইতিমধ্যে শহরের নানা প্রান্তে অভিজিতের বিরুদ্ধে পোস্টারও দিয়েছেন তাঁরা। তৈরি হচ্ছে লিফলেট, যা বাড়ি বাড়ি পৌঁছে দেবেন ওই চাকরিহারা প্রার্থীরা। যদিও অভিজিতের রায় সুপ্রিম কোর্ট আগেই খারিজ করে দিয়েছে।

তবু এই মামলা এখনও অমীমাংসিত কলকাতা হাইকোর্টে। এই শিক্ষকদের বক্তব্য এবং অভিযোগ, অভিজিতের রায় আগেই বাতিল হয়েছে।কিন্তু সেই রায়ের পর থেকে তাঁদের যে সামাজিক অসম্মান হয়েছে, তার হিসেব নিতেই অভিজিতের বিরুদ্ধে পথে নামছেন তাঁরা।

৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করার সময়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মন্তব্য করেছিলেন, এতজনের মধ্যে কোথায় কোথায় দুর্নীতি হয়েছে তা বের করা সম্ভব নয়, তাই সকলের চাকরিই তিনি বাতিল করলেন।যা পরে সর্বোচ্চ আদালত খারিজ করে দেয়।একই সঙ্গে অভিজিৎ নির্দেশ দিয়েছিলেন, এই শিক্ষকদের ফের ইন্টারভিউ দিতে হবে। পরে সেই নির্দেশও চ্যালেঞ্জ হয় আদালতে।

শিক্ষকদের পক্ষে সায়নদীপ রায় বলেন, ‘এখন তো স্পষ্ট বোঝা যাচ্ছে উনি উদ্দেশ্যপ্রণোদিত ভাবে আমাদের চাকরি কেড়ে নিয়েছিলেন। আমি আর আমার মতো অনেকেই দুর্নীতি করে চাকরি পাইনি। কিন্তু ওঁর রায়ের পর যেভাবে আমাদের সম্মানহানি হয়েছে সেটা কে ফিরিয়ে দেবে?’ এ বিষয়ে প্রতিক্রিয়ার জন্য অভিজিতকে ফোন করা হলে তিনি বলেন, ‘আমি কোনও ইন্টারভিউ বা প্রশ্নের উত্তর দেব না।’ 

You might also like!