kolkata

2 years ago

Road Accident : ঠাকুর দেখে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা বাঁকড়ায়, গাড়ি উল্টে জখম স্বামী ও স্ত্রী

Road Accident in Thakurpukur (Symbolic Picture)
Road Accident in Thakurpukur (Symbolic Picture)

 

হাওড়া, ১৯ অক্টোবর : সারারাত ঠাকুর দেখে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় জখম হলেন স্বামী ও স্ত্রী। বৃহস্পতিবার পঞ্চমীর ভোরবেলায় ঘটনাটি ঘটে হাওড়ার বাঁকড়ার জাপানি গেটের কাছে। আহত স্বামী ও স্ত্রীকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। জানা গিয়েছে, গতকাল রাত এগারোটা নাগাদ বাঁকড়ার বাসিন্দা কার্তিক কুমার গুপ্ত তাঁর স্ত্রী এবং দুই শিশুকে নিয়ে গাড়িতে চেপে হাওড়া এবং কলকাতার মন্ডপ দর্শন করতে বের হন।

সারারাত ঠাকুর দেখার পর এদিন সকাল পাঁচটা নাগাদ যখন তিনি বাড়ি ফিরছিলেন সেই সময় হাওড়া-আমতা রোডের ওপর জাপানি গেটের গাছে তাঁর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে আসা একটি ছোট লরিকে ধাক্কা মারে। এই দুর্ঘটনার ফলে গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়, গাড়িটি উল্টেও যায়। গাড়ির চালক কার্তিক কুমার গুপ্ত এবং তাঁর স্ত্রীর মাথা ফেটে যায়। দুই শিশু অল্পের জন্য রক্ষা পায়। দুর্ঘটনার পর ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় বাসিন্দারা এবং বাঁকড়া পুলিশ ফাঁড়ির পুলিশ। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় নার্সিংহোমে। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

You might also like!