Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

kolkata

1 year ago

Lok Sabha Elections 2024:দক্ষিণ কলকাতার নির্বাচনী আধিকারিক , বসিরহাটের অতিরিক্ত জেলা শাসককেও পদ থেকে সরাল কমিশন

Election Commission.
Election Commission.

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এবার কমিশনের কোপে কলকাতা এবং উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসনের দুই পদস্থ আধিকারিক।বিজ্ঞপ্তি প্রকাশ করে এ কথা জানিয়েছে নির্বাচন কমিশন। দু’জনের কেউই নির্বাচনী কাজে যুক্ত থাকতে পারবেন না বলেও জানিয়ে দিয়েছে কমিশন।

কমিশন সূত্রে খবর, উত্তর ২৪ পরগনার বসিরহাটের অতিরিক্ত জেলাশাসকের পদে ছিলেন আইএএস অফিসার দিব্যা লোঙ্গানাথন। আর দক্ষিণ কলকাতায় জেলা নির্বাচনী আধিকারিক হিসাবে ছিলেন আইএএস অফিসার রশ্মি কামাল। এই দুই আইএএসকে পদ থেকে সরিয়ে দিয়েছে কমিশন। তাঁদের নির্বাচন সংক্রান্ত কোনও কাজে রাখা যাবে না বলেও জানিয়েছে তারা। কমিশন সূত্রে খবর, ২২ মে, বুধবার দুপুর ৩টের মধ্যে ওই দুই পদের জন্য উপযুক্ত তিন জন করে আইএএস অফিসারের নাম প্রস্তাব করতে হবে। তার মধ্যে থেকে এক জনকে বেছে নেওয়া হবে। তবে, ঠিক কী কারণে এই দু’জন আইএএস আধিকারিককে পদ থেকে সরানো হল তা স্পষ্ট নয়।

ভোট ঘোষণার পর থেকেই কমিশন বিভিন্ন সময় একাধিক সরকারি আধিকারিককে পদ থেকে সরিয়ে দিয়েছে। সরানো হয়েছে রাজ্য পুলিশের ডিজিকেও। এর আগে, গত সোমবার পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকারকে পদ থেকে সরিয়ে দেয় কমিশন। তাঁর বদলে নতুন পুলিশ সুপার হিসাবে দায়িত্ব নিয়েছেন ২০১৬ ব্যাচের আইপিএস অফিসার কুলদীপ সুরেশ। তিনি ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি (সেন্ট্রাল) পদে। তবে, শুধু ধৃতিমানই নয়, পুরুলিয়ার এসপি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কেও পদ থেকে সরিয়েছে কমিশন। এ ছাড়াও, আরও তিন পুলিশ আধিকারিককে সরিয়ে দিয়েছে কমিশন। ওই তিন পুলিশ আধিকারিকই পূর্ব মেদিনীপুর জেলার। এ বার কমিশন সরাল দক্ষিণ কলকাতা জেলা নির্বাচনী আধিকারিক এবং বসিরহাটের অতিরিক্ত জেলাশাসককেও।


You might also like!