Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

2 years ago

Shuvendu Adhikari: গীতা পাঠের আসরের দিনই TET! বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর

Shuvendu Adhikari (File Picture)
Shuvendu Adhikari (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ৮ ডিসেম্বরের বদলে প্রাথমিক টেট হবে ২৪ ডিসেম্বর। সেদিনই লক্ষ কণ্ঠে গীতাপাঠ আসরের বন্দোবস্ত করা হয়েছে। আচমকা এই দিনেই কেন বদল এই পরীক্ষার? এই নিয়ে সরব  বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তাঁর কটাক্ষ, “এই সরকার সম্পূর্ণ হিন্দুবিরোধী। ইচ্ছা করে পূর্বঘোষিত কর্মসূচির দিন ফেলা হয়েছে পরীক্ষা।” যদিও অভিযোগ মানতে নারাজ রাজ্যের শাসকদল তৃণমূল।

২৪ ডিসেম্বর গীতা জয়ন্তী উপলক্ষে ব্রিগেডে তিন ঘণ্টার এই অনুষ্ঠানে গীতার প্রধান ৫টি অধ‌্যায় পাঠ করা হবে। অন্তত ১ লক্ষ সমবেত কণ্ঠে গীতাপাঠ হবে। ব্রিগেডে এই ধর্মীয় সমাবেশ গেরুয়া পন্থী সংগঠন অখিল ভারতীয় সনাতন সংস্কৃতি পরিষদ করলেও পিছনে পুরোপুরিভাবে রয়েছে বিজেপি ও সংঘ পরিবার। আয়োজক সংগঠনের দাবি, মোট ৩৬০০ হিন্দুত্ববাদী সংগঠন এই কর্মসূচিতে যোগ দেবে। ওইদিন ব্রিগেডে পুরীর শংকরাচার্য নিশ্চলানন্দ সরস্বতী ও দ্বারকার শংকরাচার্য সদানন্দ সরস্বতীর উপস্থিত থাকার কথা। এদিকে ৮ ডিসেম্বর প্রাইমারি টেট হওয়ার কথা ছিল। কয়েক দিন আগে বিজ্ঞপ্তি জারি করে পর্ষদ জানায়, পরীক্ষার দিন বদল করে ২৪ ডিসেম্বর করা হয়েছে।

শুভেন্দুর সংযোজন,  “পূর্বঘোষিত কর্মসূচির দিন ইচ্ছা করে পরীক্ষা রাখা হয়েছে। যাতে গীতা পড়তে লোক না যায়, গাড়ি ঘোড়া না পায়, সেই জন্য এটা করেছে।” শুভেন্দুর খোঁচা, “এই সরকার সম্পূর্ণ হিন্দুবিরোধী। তোষণের রাজনীতি করে ভোটব্যাঙ্কের জন্য। সংখ্যালঘুদের উপকার চায় না। তাদের এগুলো দেখিয়ে দরদী সাজার চেষ্টা করে। ভোট পাওয়ার জন্য এসব করে। এটাই আসল কারণ। হিন্দু বিরোধী সরকার।”

You might also like!