Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

kolkata

2 years ago

Arjun Singh:মাঝরাতে বিজেপিতে অর্জুন,শুভেন্দুর ‘জেদে’র কাছে টিকল না সুকান্তর ‘আপত্তি’

Arjun Singh
Arjun Singh

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  বিজেপিতে যোগ দিলেন অর্জুন সিং, মাঝরাতে কেন্দ্র ও রাজ্য নেতৃত্বের মধ্যে ভারচুয়ালি দীর্ঘ বৈঠক হয়। সেখানেই ‘দলবদলু’ অর্জুন ফের একবার দলবদল করলেন। সূত্রের খবর, বারাকপুরের সাংসদকে দলে নিতে ঘোর আপত্তি ছিল সুকান্ত মজুমদার ও তাঁর অনুগামীদের। কিন্তু শুভেন্দু অধিকারীর ‘জেদে’র সামনে সেই আপত্তি ধোপে টিকল না। তবে অর্জুনকে নিয়ে দলের অন্দরেই চোরা অস্বস্তি রয়েছে। আর তাই চুপিচুপি রাতের আধারে ‘তৃণমূলী’ অর্জুনকে দলে ফেরাল বিজেপির দিল্লি নেতৃত্ব।

উনিশের লোকসভা ভোটের আগের চিত্রনাট্যের পুনরাবৃত্তি ঘটল চব্বিশের ভোটের আগে। উনিশের লোকসভা ভোটে তৃণমূলের টিকিট না পেয়ে শিবির বদল করেছিলেন ভাটপাড়ার ‘বাহুবলী’ অর্জুন। বিজেপির টিকিটে জিতেও আসেন তিনি। কিন্তু একুশের ভোটে তাঁর খাসতালুক নৈহাটি, বারাকপুর শিল্পাঞ্চলে কোনও ম্যাজিক দেখাতে পারেননি। উলটে বোমাবাজি, তোলাবাজি, গুন্ডামির মতো অভিযোগ আসছিল অর্জুনের বিরুদ্ধে। এর মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে ফেরেন অর্জুন সিং। কিন্তু শাসক দলের সঙ্গে তাঁর সুর মিলছিল না। বার বার তাল কাটছিল। এর মধ্যে লোকসভা ভোটের আগে শাসকদলের মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছিল বিধায়ক সোমনাথ শ্যাম ও অর্জুন সিংয়ের দ্বন্দ্ব। সূত্রের খবর, দ্বন্দ্বের জেরেই লোকসভার টিকিট কাটা যায় অর্জুনের। তার পর থেকেই ফের পদ্মে আশ্রয় খুঁজছিলেন তিনি। 

অর্জুনকে দলে নেওয়া নিয়ে বিজেপির অন্দরেই দ্বন্দ্ব ছিল। সূত্রের খবর, বারাকপুরের ‘দলবদলু’ সাংসদে দলে নিয়ে লোকসভার টিকিট দিতে আগ্রহী ছিলেন শুভেন্দু অধিকারী ও তাঁর অনুগামীরা। কিন্তু বেঁকে বসেন সুকান্ত ও দিলীপ ঘোষের ‘লবি’। ভোটে নিষ্ক্রিয় হয়ে যাওয়ার হুমকিও দেয় তারা। কিন্তু তাতে কাজ হল না। শেষপর্যন্ত শুভেন্দুর জোরাজুরিতে রাতের অন্ধকারে ঢাকঢোল না পিটিয়ে অর্জুনকে দলে নিল বিজেপি। বারাকপুরের টিকিটও দেওয়া হতে পারে তাঁকে।


You might also like!