kolkata

2 years ago

South Eastern Railway: করমণ্ডল কাণ্ডের পর থেকে যাত্রার তারিখই বদলে যাচ্ছে দক্ষিণ-পূর্ব রেলের ট্রেনের

Since the Karamandal incident
Since the Karamandal incident

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ওড়িশায় করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা ঘটার পর -পূর্ব রেলে ট্রেনের দেরির বহর এমন মাত্রায় পৌঁছেছে যে, কখনও সখনও ক্যালেন্ডারের তারিখ বদলে যাচ্ছে। দুপুর তিনটের ট্রেন ছাড়ছে রাত দুটোয়,কখনও রাত আটটার ট্রেন ছাড়ছে পরের দিন সকালে। অনেকে বলছেন, দক্ষিণ-পূর্ব রেলের ট্রেনে উঠতে হলে তো এবার থেকে সঙ্গে ক্যালেন্ডার রাখতে হবে! একই দশা শহরতলির লোকাল ট্রেনেরও। রাত সাড়ে ১১টায় গন্তব্যে পৌঁছনোর কথা যে ট্রেনের, তা পৌঁছচ্ছে কখনও রাত দেড়টায়, কখনো রাত সওয়া দুটোয়। বাধ্য হয়ে যাত্রীদের অনেককে স্টেশনে রাত কাটাতে হচ্ছে, কেউ আবার হেঁটেই বাড়ির পথ ধরছেন।

You might also like!