Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

kolkata

1 year ago

Sheikh Sahajahan: শাহজাহানের জমি দখলের টাকা যেত পার্টি ফান্ডে,চার্জশিটে উল্লেখ ED-র

Sheikh Sahajahan
Sheikh Sahajahan

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শেখ শাহজাহানের জমি দখলের টাকা যেত পার্টি ফান্ডে, চার্জশিটে বিস্ফোরক দাবি ইডির।সন্দেশখালির স্বঘোষিত ‘বাঘ’ শেখ শাহজাহান ঘনিষ্ঠদের বয়ান থেকেই বিস্ফোরক তথ্য মিলেছে বলে খবর। প্রায় ৯০০ বিঘা ভেড়ি দখলের অভিযোগ রয়েছে শিবু হাজরার বিরুদ্ধে। গুরুতর অভিযোগ রয়েছে শাহজাহান ঘনিষ্ঠ আরও ৫ জনের বিরুদ্ধে। তাঁদের খুঁজছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।চার্জশিটে ইডি আরও উল্লেখ করেছে, মাছ রফতানির নামে পাঁচ বছরে ১৯৮ কোটি কালো টাকা সাদা করেছেন শাহজাহান।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, বর্তমানে ইডি-র নজরে রয়েছে শাহজাহান ঘনিষ্ঠ পাঁচজন। এদের প্রত্যেকের খোঁজ চলছে। এদের নামে সংস্থা খুলে টাকা সরানো হয়ে বলে দাবি গোয়েন্দা সংস্থার। জেলিয়াখালিতে শেখ শাহজাহান ঘনিষ্ঠ শিবপ্রসাদ হাজরা ৯০০ বিঘা জমি দখল করে রেখেছে বলে উল্লেখ করা হয়েছে চার্জশিটে। এ প্রসঙ্গে সাংবাদিকদের ইডি-র আইনজীবী অরিজিৎ চক্রবর্তী বলেন, “তদন্তে এখনও পর্যন্ত দেখা যাচ্ছে এসকে সাবিনা মাছের রফতানি করে মোট আয় করছেন ৯০ কোটি। এই অর্থের পুরোটাই কালো টাকা না হলেও গরিষ্ঠ অংশ তো বটেই।” অপরদিকে, শেখ শাহজাহানের আইনজীবী জাকির হোসেন বলেন, “আমার মক্কেলকে গ্রেফতার করা হয়েছিল। ২৪ ঘণ্টার মধ্যে আদালতে তোলা হয়নি। এটা কি বেআইনি নয়? কোর্টকে বললাম সিদ্ধান্ত নিতে।” পাল্টা আবার ইডির আইনজীবী বলেন, “আদালত তাদের এই দাবি খারিজ করে দিয়েছে। কোর্ট জানিয়েছে শাহজাহানকে গ্রেফতার বা আদালতে তোলার মধ্যে কোনও ভুল নেই।”

অপরদিকে, বিজেপি-র রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য বলেন, “ইডি নিশ্চয় হাইকোর্টের নির্দেশে তদন্ত করছে। স্বাভাবিকভাবে দুপক্ষেরই আইনজীবী আছে। এখন রাজ্যের ভাবমূর্তি এই ঘটনার সঙ্গে জড়িত। আর শাহজাহানের এই আধিপত্য সরকারের অনুমোদন ছাড়া তো করা সম্ভব ছিল না। তাই টাকা লুট করলেও সবটাই আত্মসাৎ করতে পারেনি। কোথাও না কোথাও পৌঁছেছে।”


You might also like!