kolkata

2 years ago

Road Accident:বেপরোয়া গতিতে বিপত্তি! নিউটাউনের আলিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে গাড়ি উল্টে আহত চালক

Road Accident
Road Accident

 

কলকাতা, ১৭ অক্টোবর : ফের বেপরোয়া গতিতে বিপত্তি! মঙ্গলবার সকালে নিউটাউনের আলিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে উল্টে গেল একটি চারচাকা গাড়ি। আকাঙ্খা মোড়ের দিক থেকে টাটার দিকে যাওয়ার সময় ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় গাড়িটি। এই দুর্ঘটনায় আহত হয়েছেন ওই গাড়ির চালক। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালে আকাঙ্খা মোড়ের দিক থেকে টাটার দিকে যাওয়ার সময় ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় একটি গাড়ি। এই দুর্ঘটনায় ওই গাড়ির চালক আহত হয়েছেন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


You might also like!