Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

kolkata

2 years ago

Weather Update: মিশ্র আবহাওয়া বঙ্গজুড়ে , আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই

Weather Update (File Picture)
Weather Update (File Picture)

 

কলকাতা, ৭ মার্চ: ভোরের বাতাসে রয়েছে হালকা ঠান্ডার আমেজ। অন্যদিকে ভোর পেরিয়ে বেলা গড়ালে আবার রোদের তাপ বাড়ছে। গায়ে-কপালে ঘাম জমছে । এদিকে আবার চামড়ায় শুষ্কতার টানও পড়ছে। সবমিলিয়ে মিশ্র আবহাওয়া বঙ্গজুড়ে । দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই্। পাশাপাশি উত্তরে বজায় থাকবে শুষ্ক আবহাওয়া।
মার্চের শুরুতেই রোদের তাপে গ্রীষ্মের অনুভূতি মিলছে । আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ ও উত্তরবঙ্গে আগামী চারদিন এই শুষ্ক আবহাওয়া চলবে । সঙ্গে পারদ চড়বে । দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হালকা বৃষ্টির পূর্বাভাস থাকলেও বাকি জেলাগুলিতে বৃহস্পতিবার শুষ্ক আবহাওয়াই থাকবে ৷ দিন এবং রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। দার্জিলিংয়েও হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে এদিন। বাকি জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। কলকাতাতেও তাপমাত্রা যথেষ্ট উপরের দিকে। এখন থেকেই গরম অনুভূত হচ্ছে । আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই ।
বুধবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.২2 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৮ ডিগ্রি সেলসিয়াস । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৮৪ শতাংশ । বৃহস্পতিবার আকাশ মূলত পরিষ্কার থাকবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩০ এবং ২০ ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করবে ।

You might also like!