kolkata

2 years ago

Weather forecast : বৃষ্টিহীন দক্ষিণবঙ্গে চড়ছে পারদ, তিলোত্তমার সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছল ৩০.০ ডিগ্রিতে

Mercury climbs in rainless South Bengal (File Picture)
Mercury climbs in rainless South Bengal (File Picture)

 

কলকাতা, ১০ জুলাই: বর্ষাকালেও বৃষ্টির দেখা মিলছে না কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। বৃষ্টির পরিবর্তে বর্ষাকালেও গরমে ঘামছে তিলোত্তমা, অনুভূত হচ্ছে গুমোট ভাব ও অস্বস্তি। সোমবার সকাল থেকেই মেঘাচ্ছন্ন ছিল কলকাতা ও লাগোয়া জেলাগুলির আকাশ। কলকাতায় এদিন একধাক্কায় অনেকটাই বেড়েছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা ও সন্নিহিত এলাকার সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে ৩০.০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কোনও কোনও জেলায় হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। মঙ্গলবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনাও নেই। আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ সাধারণভাবে মেঘলা থাকার সম্ভাবনা। বৃষ্টি কিংবা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে কোনও কোনও জায়গায়।

You might also like!