kolkata

2 years ago

Manoranjan Bepari: দলীয় পদ থেকে ইস্তফা মনোরঞ্জন ব্যাপারীর

Manoranjan Bepari's resignation from the party post
Manoranjan Bepari's resignation from the party post

 

কলকাতা, ২১ জুন: পঞ্চায়েত নির্বাচন কমিটির সদস্যদপদ ও পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক পদ থেকে সরে দাঁড়ালেন হুগলির বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। তবে তিনি জানান, বিধায়ক পদও ছেড়ে দিতেন, কিন্তু এখন সেটা করলে খাবেন কী? এদিকে তাঁর বিধায়ক পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়ে শোরগোল পড়েছে রাজ্য-রাজনীতিতে।

পঞ্চায়েতের টিকিট বিলি নিয়ে বিভিন্ন জায়গায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসে। এনিয়ে অশান্তির অভিযোগ ওঠে বিভিন্ন জায়গায়। সম্প্রতি বলাগড়ের এক ব্লক সভাপতি দাবি করেন, বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী টাকার বিনিময়ে পঞ্চায়েত ভোটের টিকিট বিলি করছেন। পালটা ফেসবুক পোস্টে ব্লক সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মনোরঞ্জন ব্যাপারী। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হলে ইস্তফার কথাও জানান তিনি। তবে একদিনের মধ্যে সিদ্ধান্ত বদল করে দলের দু’টি পদ ছাড়ার কথা জানান বিধায়ক। পাশাপাশি এও জানান, বিধায়ক পদ থেকেও ইস্তফা দেবেন মনোরঞ্জন ব্যাপারী। তবে এই মূহুর্তে নয়। কারণ হিসেবে বিধায়ক জানান, তিনি একটি চাকরি করতেন। তবে নির্বাচনে দাঁড়ানোর জন্য তা ছাড়তে হয়। এখনও পেনশন বা গ্র্যাচুইটি কিছুই পাননি তিনি। তা পেতে শুরু করলেই বিধায়ক পদও ছাড়বেন।

You might also like!