
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কলকাতার এসএসকেএক হাসপাতালে ভর্তি কামারহাটির বিধায়ক মদন মিত্র। তাই এবার বিধায়কের সুস্থতা কামনা করে কালী মন্দিরে চলল হোমযজ্ঞ।
বিধায়কের সুস্থতা কামনায় বুধবার কালীমন্দিরে পুজো, হোম ও যজ্ঞ করলেন বেলঘরিয়া উন্নয়ন ক্লাবের সদস্যরা। এবং সাথে করে পুজোর প্রসাদী ফুল ও প্রসাদ বিধায়কের কাছে পৌঁছে দিয়েছেন বিধায়ক ঘনিষ্ঠরা। কালী মায়ের কাছে প্রার্থনা, তাঁদের প্রিয় দাদাকে মা যেন দ্রুত সুস্থ করে কামারহাটির মানুষের কাছে ফিরিয়ে দেন।
