Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

2 years ago

Mamata Banerjee: 'মা, মিট্টি অউর ইনসান', তৃণমূলের সর্বভারতীয় স্লোগানের সূচনা হল মুখ্যমন্ত্রীর মুখেই?

Mamata Banerjee
Mamata Banerjee

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃমা-মাটি-মানুষের সরকার, ২০১১ সালের আগে থেকেই এই স্লোগান মানুষের মুখে মুখে প্রচার করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), বাংলাতে আজও তৃণমূলের কর্মী সমর্থকদের মুখে মুখে ফেরে এই স্লোগান। ২৪ এর লোকসভা ভোটের আগে কি এই স্লোগানকেই সর্বভারতীয় স্তরে পৌঁছে দিতে চাইছেন মুখ্যমন্ত্রী?

শুক্রবার কালিম্পংয়ে সরকারি একটি অনুষ্ঠানে, এই স্লোগানের হিন্দি অনুবাদ শোনা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। সব শেষে তাঁকে বলতে শোনা যায়, ‘‘জয় হিন্দ, জয় বন্দে মাতরম, জয় বাংলা, জয় দার্জিলিং, জয় কালিম্পং, জয় কার্শিয়াং, জয় মিরিক, জয় হামারা মাদার, হামারা আম্মা, মা, মিট্টি অউর ইনসান।’’

মূলত উত্তরবঙ্গের অবাঙালি শ্রোতাদের জন্যই কি মা-মিট্টি-ইনসান? বিশেষজ্ঞ মহলের দাবি, লোকসভা ভোটের আগে বাংলার ‘মা-মাটি-মানুষ’এরই সর্বভারতীয় রূপ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


You might also like!