Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

kolkata

2 years ago

Hiran Chatterjee:‘ওর কাছে নথি থাকলে ইডি-সিবিআইকে দিক’ – হিরণকে স্পষ্ট চ্যালেঞ্জ দেবের

Hiran Chatterjee
Hiran Chatterjee

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এবার ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তৃণমূল সাংসদ দেব। এর আগে বহুবার হিরণ আক্রমণ করেছেন দেবকে। তবে বারবার হাসিমুখে বিষয়টা এড়িয়ে গিয়েছেন ঘাটালের বিদায়ী সাংসদ। অবশেষে মুখ খুললেন দেব ওরফে দীপক অধিকারী।চ্যালেঞ্জ ছুঁড়ে বললেন, “ওঁর কাছে নথি থাকলে ইডি-সিবিআইকে দিন।”

লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে। প্রচারে নেমে পড়েছেন সমস্ত দলের প্রার্থীরা। পিছিয়ে নেই তৃণমূলও (TMC)। সোমবার ঘাটালে প্রচারে বের হন তারকা প্রার্থী দেব। জনসংযোগের মাঝেই সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। সেখানেই ওঠে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় প্রসঙ্গ। বহুবার হিরণ দাবি করেছেন, গরুপাচারে সঙ্গে জড়িত দেব। দুর্নীতির টাকায় নাকি সিনেমা বানিয়েছেন তিনি। তাঁর কাছে নথি আছে বলেও দাবি করেছেন হিরণ। এদিন ঘাটাল থেকে হিরণকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন দেব। বললেন, “সবসময় তো শুনি ওঁর কাছে নথি আছে। আমি বলছি কোনও নথি থাকলে তা ইডি-সিবিআইয়ের হাতে তুলে দিন। তার পরই বিচার হবে।” এখানেই শেষ নয়, দোষী হলে এতদিনে গ্রেপ্তার হয়ে যেতেন বলেই মন্তব্য করলেন দেব।

যদিও সহকর্মীকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেও তাঁকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ দেব। তাঁর কথায়, “হিরণের কোনও দোষ নেই। আমার বিপক্ষে যিনি থাকতেন তিনিই এসব বলতেন। এটাই রাজনীতির নিয়ম।” পাশাপাশি এদিন দেব স্পষ্ট করে দিয়েছেন, এর পর হিরণ যাই বলুন না কেন, তার উত্তর দেবেন না তিনি।


You might also like!