
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃএকদিকে উত্তর ভারত ভাসছে, অন্যদিকে খটখটে বাংলার দক্ষিণবঙ্গ। উত্তরবঙ্গেও বৃষ্টিহচ্ছে ভালোই। কিন্তু ভ্যাপসা গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসীর। বৃষ্টির দেখা নেই। গরমের থেকে রেহাই পেতে ধারে টানা বৃষ্টির অপেক্ষা। কবে স্বস্তি মিলবে দক্ষিণবঙ্গবাসীর?
আলিপুর আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি আছে।
পঞ্চায়েত ভোটের গণনার সকাল থেকেই চড়ছে রাজনৈতিক উত্তাপ, তার সঙ্গে পাল্লা দিয়ে তাপমাত্রার পারদ না চড়লেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবেই দিনভর। টানা কয়েকদিন বৃষ্টি না হলে আবহাওয়া পরিবর্তনের কোনও আশা নেই। মঙ্গলবার কলকাতা বা দক্ষিণবঙ্গে টানা বৃষ্টির কোনও সম্ভাবনাই নেই।
