Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

kolkata

2 years ago

Kolkata News: রেললাইনের ওপর তাজা বোমা! কাঁকিনাড়ায় আতঙ্ক

The bomb was recovered on the railway line adjacent to Kankinara station
The bomb was recovered on the railway line adjacent to Kankinara station

 

কলকাতা, ৯ মার্চ : রেললাইনের ওপর পড়ে রয়েছে তাজা বোমা, এই খবর ছড়িয়ে পড়তেই আতঙ্ক ছড়িয়ে পড়ল। কাঁকিনাড়া স্টেশন সংলগ্ন রেললাইনে ওই বোমা উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই আতঙ্ক ছড়াল এলাকায়। শনিবার সকালে কাঁকিনাড়া রেল স্টেশনের দু’নম্বর লাইনের উপরে ওই বোমা উদ্ধার হয়। তবে যখন ওই বোমার সন্ধান মেলে, তত ক্ষণে তার উপর দিয়ে চলে গিয়েছে একটি ট্রেন। সৌভাগ্যবশত বোমাটি ফাটেনি।

কাঁকিনাড়া স্টেশনে যখন এই বোমা উদ্ধার হয় তখন অফিস যাওয়ার জন্য স্টেশনে ভিড় করেছেন নিত্য যাত্রীরা। অফিস যাওয়ার এই সময়ে ঘনঘন ট্রেন চলাচল করে। তবে বোমা উদ্ধারের খবর পাওয়ার পরই কিছু ক্ষণের জন্য থমকে যায় পরিষেবা। এর পরে সমস্ত ট্রেন চার নম্বর লাইন দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়। ঘটনাটির খবর পাওয়া মাত্রই কাঁকিনাড়া স্টেশনে এসে পৌঁছয় রেল পুলিশ বাহিনী এবং জিআরপির দল। ডাকা হয় বোমা বিশেষজ্ঞদেরও। সতর্কতার সঙ্গে বোমাটিকে সেখান থেকে উদ্ধার করে নিয়েও যাওয়া হয়।

You might also like!