Breaking News
 
Assam polls 2026: অসমে বিজেপির প্রথম প্রার্থিতালিকা প্রকাশ, জালুকবাড়ি থেকে ফের লড়বেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা Mamata Banerjee: ‘দিল্লি থেকে রিমোট কন্ট্রোল চলছে!’ অফিসারদের ভিন্‌রাজ্যে পাঠানো নিয়ে কমিশনকে তোপ মমতার West Bengal Assembly Election: পানিহাটিতে হাই-ভোল্টেজ লড়াই! তৃণমূলের দুর্গে বিজেপির বাজি ‘অভয়া’র মা, কোন দিকে ঘুরবে জনমত? West Bengal Assembly Election: ১৩ আইপিএস-এর বিদায় ঘণ্টা বাজল! কিন্তু ভোটের ময়দানে বিধাননগর ও শিলিগুড়িতে কেন পুরনো মুখেই ভরসা? West Bengal Assembly Election: শুভেন্দুর ভবানীপুর সফরে ‘গো ব্যাক’ ধ্বনি! পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে থানা ঘেরাও বিরোধী দলনেতার West Bengal Assembly Election:ভাঙড়ে ফের রক্তপাত! নিভৃত এলাকায় বোমা তৈরির সময় বিপত্তি, বিস্ফোরণে উড়ে গেল চাল

 

kolkata

6 days ago

Weather Forcast: শনিবার শুষ্ক আবহাওয়া দক্ষিণবঙ্গে, উত্তরে জারি বৃষ্টি

Weather Forcast
Weather Forcast

 

কলকাতা, ১৪ মার্চ : ফাল্গুনের শেষে আবহাওয়ার খামখেয়ালি রূপ। শনিবার দক্ষিণবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। এদিন বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। আকাশ আংশিক মেঘলা থাকলেও দিনের বেশিরভাগ সময় রোদের দাপট থাকবে। তবে শনিবার বীরভূম, মুর্শিদাবাদ ও পশ্চিম মেদিনীপুরের মতো কিছু এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও কলকাতা-সহ বাকি জেলাগুলি শুষ্কই থাকবে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, রবিবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে। কলকাতা ও সংলগ্ন এলাকায় রবিবার এবং সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। একই পরিস্থিতি দেখা যেতে পারে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং ঝাড়গ্রাম জেলাতেও। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির প্রভাব কিছুটা বেশি থাকতে পারে এবং সেখানে মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, নদিয়া ও মুর্শিদাবাদ-সহ দক্ষিণবঙ্গের কিছু জেলায় দমকা হাওয়ার গতি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। তবে আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবারের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কিছুটা কমতে পারে।

উত্তরে আপাতত রাতের তাপমাত্রায় পরিবর্তন হবে না। ঝড়বৃষ্টির কারণে সর্বোচ্চ তাপমাত্রা আগামী কয়েক দিনে কিছুটা কমতে পারে। দার্জিলিং, কোচবিহার-সহ উত্তরের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে মঙ্গলবার পর্যন্ত। সঙ্গে ঝোড়ো হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। শনিবার সাময়িকভাবে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও রবিবার থেকে ফের বাড়তে পারে বলে পূর্বাভাস।

You might also like!