kolkata

2 years ago

Dileep targets Abhishek with Thakurbari:ঠাকুরবাড়ি নিয়ে অভিষেককে নিশানা দিলীপের

Dileep targets Abhishek with Thakurbari
Dileep targets Abhishek with Thakurbari

 

কলকাতা, ১২ জুন : ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে সাংবাদিকদের সামনে ঠাকুরনগরের ঠাকুরবাড়ি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ।

তিনি বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেকে সুপার সিএম মনে করছেন। সিএম তো আছেন! তার উপরে চমকে ধমকে উনি সবাইকে ঠান্ডা করবেন সেই অধিকার ওনাকে কে দিয়েছে? মতুয়া সমাজ তাদের গুরুকে প্রাণের চেয়েও বেশি শ্রদ্ধা করে। আর শান্তনু ঠাকুর শুধু সাংসদ নন ওদের সংঘাধিপতি। ওই সমাজের সর্বোচ্চ সম্মানের অধিকারী। আর যে মন্দির আছে, ট্রাস্ট আছে সেটা তাদের সম্পত্তির ব্যাপার তাঁরা কাকে যেতে দেবেন কাকে যেতে দেবেন না সেটা তাদের ব্যাপার। অনুমতি নিয়ে যাওয়া উচিত, সেখানেও গায়ের জোর দেখাবেন।

মতুয়াদের নিয়ে রাজনীতি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন অভিষেক। সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “কে রাজনীতি শুরু করেছে মতুয়াদের নিয়ে? মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বেশি কে করেছে? এখন উল্টো হয়ে গেছে তাই কষ্ট হচ্ছে।


You might also like!