kolkata

2 years ago

Rail Service:১০ দিন চক্ররেল পরিষেবা আংশিক বন্ধ থাকবে

Chakrarail services will be partially closed for 10 days
Chakrarail services will be partially closed for 10 days

 

কলকাতা : উৎসবের মরশুমে বিভিন্ন লাইনে বিশেষ লোকাল ট্রেন চালানো হচ্ছে। তবে এই পুজোর মরশুমে মোট ১০ দিন চক্ররেল পরিষেবা আংশিক বন্ধ থাকবে।

অক্টোবরের ২৪, ২৫, ২৬, ২৭, ২৯ ও ৩০ তারিখ বিকেল ৪টে থেকে সকাল ৭টা পর্যন্ত বন্ধ থাকবে চক্ররেল পরিষেবা। এরপর নভেম্বরেও ১৩, ১৪, ১৫ ও ১৬ তারিখ ওই একই সময়ের জন্য বন্ধ রাখা হবে চক্ররেল। ফলে এই দিনগুলিতে যদি মিলেনিয়াম পার্ক বা প্রিন্সেপ ঘাটে ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকে, তাহলে বিকল্প ব্যবস্থা ভেবে রাখা ভাল।

চক্ররেলের একটি বড় অংশ গিয়েছে গঙ্গার একেবারে ধার ঘেঁষে। রেল লাইনের ধারেই একের পর এক গঙ্গার ঘাট। রেলের তরফে জানানো হয়েছে, দুর্গা প্রতিমা, লক্ষ্মী প্রতিমা ও কালী প্রতিমা বিসর্জনের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে যাত্রীদের যাতে কোনও সমস্যা না হয়, তা নিশ্চিত করতে বিকল্প ব্যবস্থাও রাখছে রেল। ওই সময়ে দু’টি ট্রেন (৩০৩১২ ও ৩০৩১৪) কলকাতা স্টেশন পর্যন্ত যাবে এবং কলকাতা স্টেশন থেকে আবার ফিরে যাবে দু’টি ট্রেন ( ৩০৩৩১ ও ৩০৩১৩)। এর পাশাপাশি ৩০১২২, ৩০১২৩, ৩০১৫৪ ও ৩০১১১ ট্রেনগুলি শিয়ালদহ স্টেশন পর্যন্ত চলাচল করবে।

You might also like!