Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

kolkata

2 years ago

Shahjahan: শাহজাহানকে ফের হেফাজতে চাইতে পারে সিবিআই

Shah Jahan (File Picture)
Shah Jahan (File Picture)

 

কলকাতা, ১০ মার্চ: রবিবারই শেষ হচ্ছে হেফাজতের মেয়াদ। রবিবার ফের বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানকে। সূত্রের খবর, শাহজাহানকে আরও কিছু দিন নিজেদের হেফাজতে চাইতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

উল্লেখ্য, ৫৬ দিন গা ঢাকা দিয়ে থাকার পর গত ২৯ ফেব্রুয়ারি শাহজাহানকে গ্রেফতার করে রাজ্য পুলিশ। বসিরহাট আদালত তাঁকে ১০ দিনের হেফাজতের নির্দেশ দিয়েছিল। সিআইডি-র হেফাজতে ছিলেন তিনি। পরে কলকাতা হাইকোর্ট শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দিতে বলে। তদন্তের ভার যায় সিবিআইয়ের হাতে। তিন দিন শাহজাহানকে হেফাজতে পেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রবিবার সেই মেয়াদ শেষ হচ্ছে। সূত্রের খবর, শাহজাহানকে আরও কিছু দিন নিজেদের হেফাজতে চাইতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

You might also like!