Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

kolkata

1 year ago

Tumpa Koyal:কামদুনির প্রতিবাদী টুম্পা কয়ালের স্বামীর উপর হামলা, অভিযুক্ত তৃণমূল

Tumpa Kayal at the police station.
Tumpa Kayal at the police station.

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  তৃণমূল কংগ্রেসের (TMC) বিজয় মিছিল থেকে কামদুনি (Kamduni News) কাণ্ডের প্রতিবাদী মুখ টুম্পা কয়ালের (Tumpa Kayal) স্বামী বিশ্বজিৎ মণ্ডলকে মারধরের অভিযোগ উঠেছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতা রাজু নস্কর।এই ঘটনায় তিনি বিধাননগর কমিশনারেটের টেকনো সিটি থানা পুলিশের দ্বারস্থ হন। তবে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন টুম্পা।

অভিযোগ, আকন্দকেশরীর বাসিন্দা টুম্পা কয়ালের স্বামী কাজে থেকে ফিরে আর্ট কলেজের কাছে চায়ের দোকানে বসেছিলেন। ওই এলাকায় দিয়ে যাচ্ছিল তৃণমূলের বিজয় মিছিল। অভিযোগ, সেই মিছিলে থাকা একদল তৃণমূল কর্মী টুম্পা কয়ালের স্বামীকে ঘিরে ধরে। অকথ্য ভাষায় গালিগালাজের পাশাপাশি বেধড়ক মারধর করে বলে অভিযোগ। আহত অবস্থায় জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসা শুরু হয়।

প্রাথমিক চিকিৎসার পর টুম্পা কয়াল তাঁর আক্রান্ত স্বামীকে নিয়ে নিউটাউনের টেকনো সিটি থানায় যান। তাঁর দাবি, অভিযোগ জানাতে গেলে টুম্পা কয়ালের পরিচিত এক ব্যক্তিকে দিয়ে সাদা কাগজে সই করিয়ে নেওয়া হয়। অভিযোগপত্রে সামান্য ভুল রয়েছে বলেই পুলিশকে জানান টুম্পা কয়াল। তবে তা সত্ত্বেও পুলিশের তরফে অভিযোগপত্র সংশোধন করা হয়নি বলেই অভিযোগ। মারধরের ঘটনায় মূল অভিযুক্ত রাজু নস্করকে গ্রেপ্তারির দাবিতে টেকনো সিটি থানার সামনে ধরনায় বসেন টুম্পা। সঙ্গে ছিলেন তাঁর ‘আক্রান্ত’ স্বামীও।

মূল অভিযুক্ত গ্রেপ্তার না হওয়া পর্যন্ত ধরনা চলবে বলেই জানান টুম্পা। এদিকে, এই ঘটনার কথা জানাতে টুম্পা কয়াল বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে ফোন করেন। সুকান্ত বলেন, “টুম্পা কয়ালের স্বামীকে মারধর করা হয়েছে শুনেছি। রবিবার নেটওয়ার্কের সমস্যায় ফোন ধরতে পারেনি। সোমবার কথা বলব।”


You might also like!