kolkata

2 years ago

Abhishek Banerjee:গান্ধীর পথে চলার কথা বলে অহিংস লড়াইয়ের বার্তা অভিষেকের

Abhishek Banerjee
Abhishek Banerjee

 

কলকাতা, ২ অক্টোবর : অমিত শাহের নিয়ন্ত্রণাধীন দিল্লি পুলিশের ‘সক্রিয়তা’র জবাব গান্ধীগিরির মাধ্যমেই দিতে চায় রাজ্যের শাসক তৃণমূল। মহাত্মা গান্ধীর জন্মদিবসে নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেরকমই বার্তা দিয়েছেন।

সোমবার অভিষেক লেখেন, “জন্মদিবসে বাপুকে স্মরণ করছি। তাঁর সত্য এবং অহিংসার আদর্শ শুধু আমাদের অতীতকেই তৈরি করে দেয়নি, ভবিষ্যতের পথকেও অলঙ্কৃত করে যাচ্ছে।” ভবিষ্যতের সেই পথ যে বিচার এবং সমানাধিকার প্রতিষ্ঠার পথ, তা-ও উল্লেখ করেছেন অভিষেক।

অভিষেক জানান, গান্ধীর অহিংস পথেই চলতে চান তাঁরা। তবে মহাত্মার বিচার এবং সমানাধিকারের দাবিতে যে লড়াই, তাঁকেও অনুসরণ করার কথা বলেছেন অভিষেক। যা থেকে মনে করা হচ্ছে রাজ্যের প্রতি কেন্দ্রের বিজেপি সরকারের ‘বঞ্চনা’কে সামনে রেখে যে লড়াইয়ের বার্তা দিচ্ছে তৃণমূল, তাকে অহিংস পথেই এগিয়ে নিয়ে যেতে চান অভিষেক।

গান্ধীর আদর্শকে কাজে রূপায়িত করারও ডাক দিয়েছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। আপাত ভাবে এটি নিছক গান্ধী-স্মরণ হলেও এর নেপথ্যে দলের ভবিষ্যতের পথনির্দেশিকা রয়েছে বলে মনে করছেন তৃণমূলের কেউ কেউ।


You might also like!