
কলকাতা, ২০ মে : নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত কুন্তল ঘোষের চিঠি মামলায় শনিবার সিবিআই দফতরে হাজিরা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার সকাল ১০.৫২ মিনিটে কালীঘাটের বাড়ি থেকে রওনা দেন অভিষেক। সকাল ১০.৫৮ মিনিটে নিজাম প্যালেসে পৌঁছন তৃণমূল সাংসদ। নিজাম প্যালেসে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
শুক্রবার বিকেলে সিবিআই তলবের নোটিস পান অভিষেক। সেই সময় তৃণমূলের ‘নবজোয়ার’ কর্মসূচিতে বাঁকুড়ায় ছিলেন সাংসদ। সিবিআই দফতরে হাজিরা দিতে কলকাতায় ফেরার জন্য কর্মসূচি কাটছাঁট করেন অভিষেক। শুক্রবার রাতে কলকাতায় ফেরেন তিনি। আর শনিবার হাজিরা দিয়েছেন সিবিআই দফতরে।
