Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

2 years ago

Kolkata Police Recruitment Exam : কলকাতা পুলিশের চাকরির পরীক্ষায় ৯ ভুয়ো ক্যান্ডিডেট!

Kolkata Police Constable Recruitment Exam (File Picture)
Kolkata Police Constable Recruitment Exam (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শিক্ষা দফতরে চাকরির নিয়োগ সংক্রান্ত তদন্ত জারি রেখেছে সিবিআই-ইডি। ঘটনায় বারংবার অভিযোগ উঠছে, যারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন তাঁরা অযোগ্য। এবার ভুয়ো পরীক্ষার্থীর হদিশ মিলল কলকাতা পুলিশের কনস্টেবল পদে নিয়োগের লিখিত পরীক্ষায়। 

কলকাতার বিভিন্ন থানা এলাকা থেকে গত রবিবার ন'জন ভুয়ো পরীক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে বলে জানাচ্ছে লালবাজার। পুলিশ সুত্রে খবর, বায়োমেট্রিক টেস্টের সময়ে ভুয়ো পরীক্ষার্থীরা ধরা পড়ে যান। ভিন রাজ্য থেকে ওই জালিয়াতরা কলকাতা পুলিশের কনস্টেবল পদে পরীক্ষা দিতে এসেছিলেন। যাঁদের হয়ে অভিযুক্তরা পরীক্ষা দিতে এসেছিলেন, তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। টাকার বিনিময়ে অভিযুক্তরা পরীক্ষা দিতে এসেছিলেন কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

এছাড়াও জানা গিয়েছে, হাজরা ল'কলেজে পরীক্ষা দিতে এসে জালে পড়েন বিহারের ছয় বাসিন্দা। বায়োমেট্রিক টেস্টের সময়ে আসল পরীক্ষার্থীদের সঙ্গে তাঁদের পরিচয় মেলেনি। তাঁদের আটকে রেখে খবর দেওয়া হয় বালিগঞ্জ থানায়। জানা গিয়েছে, পরীক্ষা দিতে এসে জালে পড়েছেন দেবেশ কুমার, জিতেশকুমার সিং, বিরাট, আশুতোষ, পিন্টু এবং বিনোদ কুমার। প্রত্যেকেই বিহারের বাসিন্দা।

আবার অন্যদিকে নিউ মার্কেট থানার পুলিশ ঝাড়খণ্ডের দুই মহিলাকেও গ্রেফতার করেছে। অভিযুক্ত রুবি কুমারী এবং পুনম কুমারী যথাক্রমে বনিতা টুডু এবং মনিকা টুডুর হয়ে পরীক্ষা দিতে এসেছিলেন। তা ছাড়া ভবানীপুর থানাও এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।

প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, টাকার বিনিময়ে তাঁরা পুলিশের চাকরির পরীক্ষা দিতে এসেছিলেন। আরও বিভিন্ন থানা এলাকায় এমন অভিযোগ এসেছে। তাঁরা ভুয়ো পরীক্ষার্থী কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

You might also like!