Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

kolkata

2 years ago

Building Collapsed in Garden Reach:গার্ডেনরিচে ভেঙে পড়ল ৫-তলা বহুতল; মৃত্যু দু''জনের, অনেকের আটকে থাকার আশঙ্কা

Building Collapsed in Garden Reach
Building Collapsed in Garden Reach

 

কলকাতা, ১৮ মার্চ : কলকাতার গার্ডেনরিচে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি নির্মীয়মাণ ৫-তলা বহুতল। কলকাতা পুরসভার ১৩৪ নম্বর ওয়ার্ডে গার্ডেনরিচের ফতেহপুর ব্যানার্জি পাড়া লেনে রবিবার মধ্যরাতে এই বিপর্যয় ঘটে। নির্মীয়মাণ ৫-তলা বাড়িটির আশপাশে বেশ কিছু ঝুপড়ি রয়েছে। সেগুলির উপর ভেঙে পড়েছে বহুতলটি। এখনও পর্যন্ত ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। আহতদের মধ্যে ১০ জনকে স্থানীয় হাসপাতালে এবং বাকি পাঁচ জনকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। রয়েছেন দমকলমন্ত্রী সুজিত বসু। ফিরহাদ জানান, মর্মান্তিক এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত দু’জনের মৃত্যু হয়েছে। মৃতদের নাম সাম বেগম এবং হাসিনা খাতুন। মেয়র, দমকলমন্ত্রী ছাড়াও নগরপাল বিনীত গয়াল এবং অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকেরা ঘটনাস্থলে রয়েছেন। এখনও উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং দমকল।

স্থানীয় সূত্রের খবর, গার্ডেনরিচ থানার অন্তর্গত ওই এলাকায় বেশ কিছু দিন ধরে বহুতলটিতে নির্মাণ কাজ চলছিল। রবিবার রাত ১২টা নাগাদ বিকট শব্দ করে সেটি পাশের একটি টালির বাড়ির উপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয়। ঘটনাস্থলে পৌঁছনোর রাস্তা বেশ সংকীর্ণ হওয়ায় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং দমকলের পৌঁছতে বেশ কিছুটা সময় লেগে যায়। যা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। ঝুপড়ি ঘরগুলিতে মোট কত জন ছিলেন তা নিশ্চিত করে জানা যায়নি এখনও। গ্যাস কাটারের সাহায্যে কংক্রিটের চাঁই কেটে চলছে উদ্ধারকাজ।


You might also like!